Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    জুন ৫, ২০২৬

    যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস

    জুন ৫, ২০২৬

    দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, আহত ২

    জুন ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস

    By adminজুন ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

    নির্দিষ্ট কিছু ক্যাটাগরির অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা প্রার্থীদের এখন থেকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে।

    আজ শুক্রবার (৫ জুন) মার্কিন দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৩০ মার্চ থেকেই এই নতুন নিয়মটি কার্যকর করা হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা নিশ্চিত করা ও আবেদনকারীর পরিচয় যাচাইয়ের প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    তবে সব অনভিবাসী ভিসা প্রার্থীর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। এটি মূলত নির্দিষ্ট কিছু ক্যাটাগরির আবেদনকারী এবং তাঁদের ওপর নির্ভরশীলদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, A-3 ও C-3 (যদি আবেদনকারী গৃহকর্মী হন), G-5, H-3 এবং H-3 ভিসাধারীদের ওপর নির্ভরশীল H-4 ভিসা প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম খাটবে। এছাড়া K-1, K-2, K-3, Q, R-1 ও R-1 ভিসাধারীদের ওপর নির্ভরশীল R-2 ভিসা প্রার্থীসহ S, T ও U ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীকে তাদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসি সেটিংস উন্মুক্ত বা পাবলিক করতে বলা হয়েছে।

    মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, এই নির্দেশনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলি জানতে আগ্রহী ব্যক্তিরা তাদের দেওয়া অফিসিয়াল তথ্য লিংক (https://ow.ly/vCGC50Z7sBn) ভিজিট করতে পারেন। মার্কিন ভিসার আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং যেকোনো ধরনের জটিলতা এড়াতে সংশ্লিষ্ট ক্যাটাগরির আবেদনকারীদের এই নিয়ম অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, আহত ২
    Next Article লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    Related Posts

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    জুন ৫, ২০২৬

    দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, আহত ২

    জুন ৫, ২০২৬

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস

    দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, আহত ২

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫