Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত, মানতে নারাজ ব্যবসায়ীরা
    Uncategorized

    ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত, মানতে নারাজ ব্যবসায়ীরা

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রতি লিটার ভোজ্যতেলের দাম এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ দেশের ভোজ্যতেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো।

    সোমবার (২২ সেপ্টেম্বর) বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি মেনুফ্যাকচারারস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানায় মন্ত্রণালয়। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

    সভা সূত্র জানায়, কয়েক দিন আগে সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল ব্যবসায়ীরা। তবে বাণিজ্য মন্ত্রণালয় তা না মেনে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বিবেচনায় দাম মাত্র এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

    বর্তমানে বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা, খোলা সয়াবিন ১৭৪ টাকা ও পাম তেলের দাম ১৫০ টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের দাম ইতিমধ্যে ১২০০ ডলার ছুঁয়েছে এবং ১৮-২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে এক টাকা সমন্বয় যথেষ্ট নয়।

    এক কোম্পানির প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণে প্রতি কেজি সয়াবিন তেলের দাম সাড়ে চার টাকা এবং পাম তেলের দাম সাত টাকা বাড়ার কথা। কিন্তু মন্ত্রণালয় এককভাবে মাত্র এক টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মানছি না।”

    এর আগে গত আগস্টে বাণিজ্য মন্ত্রণালয় পাম তেলের দাম ১৯ টাকা কমালেও সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতি ও জাতীয় রাজস্ব বোর্ডের এক শতাংশ উৎসে কর আরোপের কারণে দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবন্ড ইস্যু করে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প করা সম্ভব: বাংলাদেশ ব্যাংক গভর্নর
    Next Article ট্যাক্স দিয়ে সেবা না পেলে মানুষ তো ‘গোসা’ করবেই: অর্থ উপদেষ্টা

    Related Posts

    চোখ রাঙাচ্ছে ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

    জুন ২১, ২০২৬

    বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

    জুন ২০, ২০২৬

    প্রথম বিদেশ সফরে ২১ জুন মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

    জুন ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬