Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বন্ড ইস্যু করে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প করা সম্ভব: বাংলাদেশ ব্যাংক গভর্নর
    Uncategorized

    বন্ড ইস্যু করে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প করা সম্ভব: বাংলাদেশ ব্যাংক গভর্নর

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বন্ড ইস্যুর মাধ্যমে পদ্মা সেতুর মতো বড় বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এজন্য দেশে বন্ডের চাহিদা বাড়াতে হবে। বন্ড মার্কেটের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একসঙ্গে কাজ করছে।

    সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভবনে আয়োজিত এক সেমিনারের প্রথম সেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারের যৌথ আয়োজন করে বিএসইসি ও ডিএসই।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

    গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের আর্থিক খাতে এখনও ব্যাংকের আধিপত্য বেশি। অন্যদিকে বীমা খাতের ভূমিকা তুলনামূলকভাবে খুবই কম। অথচ উন্নত দেশগুলোতে অর্থায়নে বন্ড মার্কেটই প্রধান ভূমিকা রাখে। তাই বাংলাদেশের আর্থিক কাঠামোতে পরিবর্তন আনতে হবে।

    তিনি আরও বলেন, অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি বন্ডের চাহিদা বেশি থাকলেও করপোরেট বন্ড মার্কেটের অবস্থা এখনও দুর্বল। পদ্মা সেতুর মতো বড় প্রকল্পে অর্থায়নে করপোরেট বন্ড হতে পারে কার্যকর সমাধান। এজন্য পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ডকে বন্ডে বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসালমান-আনিসুলসহ ৪ জন নতুন মামলায় গ্রেপ্তার
    Next Article ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত, মানতে নারাজ ব্যবসায়ীরা

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫