Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই

    জুন ১৩, ২০২৬

    বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী

    জুন ১৩, ২০২৬

    ক্রিকেটার নাঈমকে থানায় নেওয়ার ঘটনায় মামলা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

    জুন ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী
    খেলা

    বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী

    By adminজুন ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়ের উপস্থিতি আলোচনার জন্ম দিয়েছে। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে পারফর্ম করে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

    শনিবার টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করেন সঞ্জয়। তার সঙ্গে মঞ্চে ছিলেন বলিউড অভিনেত্রী ও গায়িকা নোরা ফাতেহী, ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিমসহ আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা। তারা একসঙ্গে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’।

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়ের পারফরম্যান্সের পাশাপাশি বিশেষভাবে নজর কাড়ে তার পোশাক। তিনি যে জ্যাকেট পরেছিলেন, তার ডান হাতার অংশে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার নকশা এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। পারফরম্যান্সের সময় বারবার ওই নকশাগুলোর দিকে ইঙ্গিত করে বাংলাদেশকে তুলে ধরেন তিনি।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে তার সেই পরিবেশনার ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের।

    সঞ্জয়ের জন্ম মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। শৈশবের একটি বড় অংশ কেটেছে চট্টগ্রামে। পরে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন।

    দেশীয় সংগীতাঙ্গনের সঙ্গেও তার রয়েছে নিবিড় সম্পর্ক। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) থিম সং তৈরিতে কাজ করেছেন তিনি। এছাড়া হাবিব ওয়াহিদ, তাহসান খান, জেফার রহমান এবং ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গে কাজ করেছেন সঞ্জয়।

    তার প্রযোজনায় প্রকাশিত ‘একলা দুনিয়া’, ‘ভুলে যাব’ এবং ‘আড়ালে হারালে’ গানগুলো দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে নতুন করে আলোচনায় এসেছেন এই শিল্পী।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleক্রিকেটার নাঈমকে থানায় নেওয়ার ঘটনায় মামলা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
    Next Article বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই

    Related Posts

    বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই

    জুন ১৩, ২০২৬

    ক্রিকেটার নাঈমকে থানায় নেওয়ার ঘটনায় মামলা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

    জুন ১৩, ২০২৬

    প্রশাসনে হঠাৎ বড় রদবদল

    জুন ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয়: এফবিসিসিআই

    বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী

    ক্রিকেটার নাঈমকে থানায় নেওয়ার ঘটনায় মামলা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

    প্রশাসনে হঠাৎ বড় রদবদল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬