Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন’
    রাজনীতি

    ‘বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন’

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির বিজয় অনিবার্য দাবি করে ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

    মাহদী আমিন বলেন, গণতন্ত্রকামী জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করার জন্য সজাগ থাকতে হবে। বিএনপি ও সহযোগী সংগঠনের যারা ভোট পরিচালনার সঙ্গে যুক্ত আছেন, তারা যেন ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে কোনো অসংগতি না হয়, তা নিশ্চিত করেন।

    তিনি বলেন, জনগণ যে আবেগ ও প্রত্যাশা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে, গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে বলে তারা আশাবাদী।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান মাহদী আমিন। একইসঙ্গে নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

    সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে আগের রাত থেকেই বিভিন্ন স্থানে সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টাও করা হয়েছে বলে দাবি করেন তিনি।

    তিনি আরও বলেন, স্থানীয়ভাবে ভুয়া পর্যবেক্ষক তৈরি করে ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর চেষ্টা হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হলেও পদক্ষেপ আরও কার্যকর হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

    মাহদী আমিন বলেন, “বিএনপির বিজয় অনিবার্য ও নিরঙ্কুশ— এটি স্তিমিত করার কোনো অপপ্রয়াসই সফল হবে না।”

    তিনি দাবি করেন, ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় মানেই গণতন্ত্রের বিজয় এবং বাংলাদেশের বিজয় আসন্ন।

    সংবাদ সম্মেলনে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য শায়রুল কবির খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফল যাই হোক, কেউ না মানলেও জামায়াত মেনে নেবে: জামায়াত আমির
    Next Article দেশবাসীকে ধন্যবাদ ইসির, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ

    Related Posts

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬