Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফল যাই হোক, কেউ না মানলেও জামায়াত মেনে নেবে: জামায়াত আমির
    রাজনীতি

    ফল যাই হোক, কেউ না মানলেও জামায়াত মেনে নেবে: জামায়াত আমির

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের ফলাফল যাই হোক, কেউ মেনে না নিলেও জামায়াত তা মেনে নেবে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১০ নম্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    জামায়াত আমির বলেন, দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে। বেশিরভাগ সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থীরা এগিয়ে আছেন বলেও দাবি করেন তিনি।

    সংবাদ সম্মেলনে কিছুটা দেরিতে আসার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আজ রোজা ছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। আপনাদের অপেক্ষা করাতে হয়েছে, সে জন্য ক্ষমা চাইছি।’ শফিকুর রহমান বলেন, শত প্রতিকূলতার মধ্যেও জামায়াতে ইসলামী থেমে যায়নি। প্রতিষ্ঠার পর থেকে দলটি সংগ্রাম করে যাচ্ছে। প্রতিষ্ঠাতাদের অনেকেই আর বেঁচে নেই, কেউ দায়িত্ব শেষ করেছেন-তবু সংগঠনের পথচলা অব্যাহত রয়েছে।

    সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহতালার ইচ্ছায় যদি দেশের দায়িত্ব আমাদের ওপর আসে, তাহলে আপনাদের আমাদের বেশি প্রয়োজন হবে। আপনারা আমাদের যৌক্তিক সমালোচনা করবেন। আমরা গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা চাই।’ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

    ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, “তিনি আমার সহযোদ্ধা। আমি নির্বাচিত হলে তার সহযোগিতা ও পরামর্শ নেব।”

    তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে সব রাজনৈতিক দলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতে চায়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্বমাধ্যমের শিরোনামে বাংলাদেশের ‘যুগান্তকারী’ নির্বাচন
    Next Article ‘বিএনপির বিজয় অনিবার্য, চূড়ান্ত ফল না পাওয়া পর্যন্ত সজাগ থাকুন’

    Related Posts

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬