Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফের মা হচ্ছেন বুবলী? যা বললেন শবনম বুবলী
    বিনোদন

    ফের মা হচ্ছেন বুবলী? যা বললেন শবনম বুবলী

    By adminজানুয়ারি ২০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই আবারও মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী-এমন গুঞ্জনে সম্প্রতি সরগরম শোবিজ অঙ্গন। গুঞ্জন যখন চূড়ায়, তখন সাংবাদিকদের প্রশ্নে সরাসরি কোনো মন্তব্য না করে রহস্যময় জবাব দিয়েছেন নায়িকা, যা নতুন করে কৌতূহল বাড়িয়েছে।

    গত বছরের শেষ দিকে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটান বুবলী। দেশে ফেরার পরপরই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

    সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে হাজির হন বুবলী। অনুষ্ঠানে তার পোশাক ও চলাফেরার ভঙ্গি ক্যামেরায় ধরা পড়তেই আবারও নতুন করে জল্পনা ছড়ায়।

    এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেও দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গে স্পষ্ট কোনো মন্তব্য করেননি বুবলী। কৌশলী ভঙ্গিতে তিনি বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের কৌতূহল থাকবেই, সেটাকে আমি সম্মান করি। সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াই আমাদের কাছে পৌঁছে দেন। তবে আমার মনে হয়, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’

    এ সময় ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ নিয়েও নিজের অসন্তোষের কথা জানান নায়িকা। বুবলী বলেন,
    ‘অনেক সময় দেখি, আমার বক্তব্য না নিয়েই লেখা হয়—“বুবলী বলেছেন।” এটা ঠিক নয়। শুটিংয়ে থাকলে সব সময় ফোন ধরা সম্ভব হয় না। সে ক্ষেত্রে অন্তত একটি বার্তা আশা করি। বার্তার উত্তর না দিলে সেটার মানে এই নয় যে, কথা না বলেই আমার নামে বক্তব্য তৈরি করা যাবে। বিষয়টি সত্যিই দুঃখজনক।’

    এদিকে, একাধিক চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। আসন্ন রোজার ঈদে তার নতুন চলচ্চিত্র মুক্তির কথা রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবন্ড সুবিধা প্রত্যাহার: নির্দেশনা বাতিলের দাবিতে অর্থ মন্ত্রণালয়ে বিজিএমইএ-বিকেএমইএর চিঠি
    Next Article ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ

    Related Posts

    কলকাতায় হেনস্তার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিম

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬