Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফিলিপাইনে ৩৪২ আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত অন্তত ১৫
    আন্তর্জাতিক

    ফিলিপাইনে ৩৪২ আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত অন্তত ১৫

    By adminজানুয়ারি ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো বহু যাত্রী নিখোঁজ রয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

    স্থানীয় সময় সোমবার ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন–৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে জোলো দ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর কিছু সময় পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রে ডুবে যায়।

    ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান চলছে।

    বাসিলান প্রদেশের টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি উদ্ধার অভিযানের একটি ভিডিও শেয়ার করেন, যেখানে যাত্রীদের উদ্ধার এবং মরদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।

    এদিকে বাসিলান জরুরি পরিষেবা সংস্থার কর্মকর্তা রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে জানান, অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহত ১৮ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ফেরি দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

    উল্লেখ্য, এর আগেও ফিলিপাইনের উপকূলীয় অঞ্চলে একাধিক নৌদুর্ঘটনার ঘটনা ঘটেছে, যেখানে অতিরিক্ত যাত্রী বহন ও বৈরী আবহাওয়াকে দায়ী করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক
    Next Article মার্ক টালির মৃত্যুতে গভীর শোক তারেক রহমানের

    Related Posts

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬

    জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ৫৯ জন : আইনমন্ত্রী

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬