Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    জুন ২৯, ২০২৬

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    জুন ২৯, ২০২৬

    ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

    জুন ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
    জাতীয়

    না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার

    By adminজুন ২৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বরেণ্য চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। নিউমোনিয়াজনিত জটিলতায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    গত ১৪ জুন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে নেওয়া হয়। কয়েক দিন আগে ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়ায় অবস্থার কিছুটা উন্নতির আশা দেখা দিলেও পরে আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পুনরায় ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

    এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন।

    ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার জন্ম নাকোল গ্রামে এবং পৈতৃক নিবাস মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

    দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে তিনি দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হন। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

    তার মৃত্যুতে শিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশে কম্পনের পর ভারত-মিয়ানমার সীমান্তে ৩.২ মাত্রার ভূমিকম্প
    Next Article ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

    Related Posts

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    জুন ২৯, ২০২৬

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    জুন ২৯, ২০২৬

    ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

    জুন ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

    না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬