Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

    ফেব্রুয়ারি ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, February 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট
    জাতীয়

    দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট

    By adminফেব্রুয়ারি ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেওয়া প্রবাসী ভোটারদের মধ্যে ৩ লাখ ২৬ হাজারের বেশি পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

    ইসি জানায়, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি ব্যালট। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন প্রবাসী ভোটার।

    এর মধ্যে ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন প্রবাসী ভোট দিয়ে পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট। এসবের মধ্যে ৪১ হাজার ১৭৮টি পোস্টাল ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

    এদিকে দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্য ৬ লাখ ৬২ হাজার ১৯১টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তারা ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।

    নির্বাচন কমিশন জানায়, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী ও বিশেষ ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ চলমান রয়েছে এবং ধাপে ধাপে প্রাপ্ত ব্যালটগুলো সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক
    Next Article গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি

    Related Posts

    গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    আজ বিশ্ব ক্যানসার দিবস

    ফেব্রুয়ারি ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি

    দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট

    আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাক

    আজ বিশ্ব ক্যানসার দিবস

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫