Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

    জুন ২২, ২০২৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি
    আন্তর্জাতিক

    গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি

    By adminফেব্রুয়ারি ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে তার মৃত্যুর স্থান ও পরিস্থিতি নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে বিভিন্ন সূত্র।

    বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, সাইফ আল ইসলাম গাদ্দাফির আইনজীবীর দাবি অনুযায়ী, চার সদস্যের একটি কমান্ডো দল জিনতান শহরে তার বাসভবনে হামলা চালিয়ে তাকে গুলি করে হত্যা করে। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

    লিবিয়ান নিউজ এজেন্সির বরাতে সাইফ আল ইসলামের রাজনৈতিক দলের প্রধানও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি।

    অন্যদিকে, তার বোন লিবিয়ান টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, জিনতান নয়—আলজেরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় ভ্রমণের সময় সাইফ আল ইসলাম নিহত হন। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

    ৫৩ বছর বয়সী সাইফ আল ইসলাম গাদ্দাফিকে একসময় মুয়াম্মার গাদ্দাফির সম্ভাব্য উত্তরসূরি এবং লিবিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হতো। কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য এখনো অস্পষ্ট এবং বিষয়টি তদন্তাধীন।

    উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ায় গণঅভ্যুত্থানের পর সাইফ আল ইসলাম প্রায় ছয় বছর জিনতানে একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে আটক ছিলেন। বিক্ষোভ দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তার বিচার চেয়েছিল। ২০১৫ সালে ত্রিপোলির একটি আদালত তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড ঘোষণা করে। পরে পূর্বাঞ্চলে জারি হওয়া সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি মুক্তি পান।

    গাদ্দাফি সরকারের পতনের পর থেকেই লিবিয়া কার্যত বিভক্ত অবস্থায় রয়েছে। বিভিন্ন অঞ্চলে প্রতিদ্বন্দ্বী সরকার ও সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেশটি দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতায় ভুগছে। বাবার শাসনামলে সাইফ আল ইসলাম অনানুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার নেতৃত্বে আলোচনার মাধ্যমেই লিবিয়া পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথে অগ্রসর হয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট
    Next Article বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

    Related Posts

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬

    জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ৫৯ জন : আইনমন্ত্রী

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

    মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬