Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রাম্পকে খোঁচা দিলেন রাজা চার্লস, বললেন-‘ব্রিটিশরা না থাকলে ফ্রেঞ্চে কথা বলতেন’

    এপ্রিল ২৯, ২০২৬

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬

    সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

    এপ্রিল ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ট্রাম্পকে খোঁচা দিলেন রাজা চার্লস, বললেন-‘ব্রিটিশরা না থাকলে ফ্রেঞ্চে কথা বলতেন’
    আন্তর্জাতিক

    ট্রাম্পকে খোঁচা দিলেন রাজা চার্লস, বললেন-‘ব্রিটিশরা না থাকলে ফ্রেঞ্চে কথা বলতেন’

    By adminএপ্রিল ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক মন্তব্য ঘিরে রসিকতার ছলে খোঁচা দিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) ওয়াশিংটনে রাজা-রানীর সম্মানে আয়োজিত এক নৈশভোজে আলাপচারিতার এক পর্যায়ে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি ও ক্রীড়াজগতের শীর্ষ ব্যক্তিরা।

    সম্প্রতি ইউরোপীয় মিত্রদের প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র সহায়তা না করলে ইউরোপের মানুষ জার্মান ভাষায় কথা বলতে বাধ্য হতো। এর জবাবে রাজা চার্লস রসিকতা করে বলেন, ‘আমরা না থাকলে আপনারা ফ্রেঞ্চ ভাষায় কথা বলতেন।’

    তার এই মন্তব্যে ঔপনিবেশিক সময়ের ইতিহাসের ইঙ্গিত রয়েছে। এক সময় বর্তমান যুক্তরাষ্ট্রের বড় অংশ ফরাসি উপনিবেশ ছিল। প্রায় আড়াইশ বছর আগে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর ধীরে ধীরে ফরাসি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়।

    রাজা ও মার্কিন প্রেসিডেন্টের রসিকতার সময় নৈশভোজের টেবিলে সাজানো ছিল গার্ডেন ভেজিটেবল ভেলুতে ও ডোভার সোল মিউনিয়ের। এগুলো মূলত ফরাসি খাবার। শেষে পরিবেশন করা হয় হোয়াইট হাউসের মধু ও ভ্যানিলা বিন ক্রেম্যু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন অ্যাপলের প্রধান টিম কুক, অ্যামাজনের জেফ বেজোস, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং নর্দার্ন আয়ারল্যান্ডে জন্ম নেওয়া দুইবারের মাস্টার্সজয়ী গলফার রোরি ম্যাকইলরয়।

    চারদিনের যুক্তরাষ্ট্র সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন কংগ্রেসে বক্তব্য দেন রাজা তৃতীয় চার্লস। নৈশভোজে ট্রাম্প রাজার ভাষণের প্রশংসা করেন। বলেন, ‘বক্তব্যের সময় আপনি ডেমোক্র্যাটদের আসন ছেড়ে দাঁড়াতে বাধ্য করেছেন। আমি এতদিনেও এটা করতে পারিনি।’

    কংগ্রেসে আইনপ্রণেতারা রাজাকে উষ্ণ অভ্যর্থনা জানান। মঙ্গলবারের ভাষণে চার্লস যুক্তরাষ্ট্রকে পশ্চিমা মিত্রদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো বিষয় তুলে ধরেন। চার্লস আরও বলেন, ২০২২ সাল থেকে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে থাকা ইউক্রেনের জন্য ন্যায্য ও স্থায়ী শান্তি নিশ্চিত করতে সবার অটল সংকল্প প্রয়োজন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসয়াবিন তেলের দাম আবার বাড়ল

    Related Posts

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬

    সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

    এপ্রিল ২৯, ২০২৬

    গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রাম্পকে খোঁচা দিলেন রাজা চার্লস, বললেন-‘ব্রিটিশরা না থাকলে ফ্রেঞ্চে কথা বলতেন’

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    সরকারি পুকুরের মাটি উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

    গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫