Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

    জুন ১৫, ২০২৬

    বাংলাদেশে প্রথম ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করলো গ্রামীণফোন

    জুন ১৫, ২০২৬

    গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

    জুন ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের লক্ষ্য: শিক্ষামন্ত্রী
    জাতীয়

    আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

    By adminজুন ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি জানান, শিক্ষার্থীদের কোচিং নির্ভরতা কমাতে সিলেবাস ও কারিকুলামে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

    সোমবার (১৫ জুন) রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই প্রকাশ করা হবে। এছাড়া সেশনজট কমাতে সরকার পরিকল্পনা নিয়েছে, যার মাধ্যমে ২০২৮ সালের মধ্যে এমন ব্যবস্থা চালু করা হবে যাতে শিক্ষার্থীরা পরীক্ষার পর দীর্ঘ সময় অপেক্ষা না করে দ্রুত পরবর্তী স্তরে ভর্তি হতে পারে।

    তিনি আরও জানান, দক্ষ মানবসম্পদ গঠনে দেশের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করা হবে। পাশাপাশি শিক্ষাকে কর্মমুখী করতে কারিগরি শিক্ষার বিস্তার বাড়ানো হচ্ছে।

    শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শিক্ষাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করছে। আগামী জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

    পাঠ্যপুস্তক পরিমার্জনের বিষয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সংশোধিত নতুন বই পৌঁছে দেওয়া হবে, যাতে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই শিক্ষার্থীরা বই হাতে পায়।

    কোচিং নির্ভরতা কমাতে নতুন সিলেবাস ও কারিকুলাম প্রণয়নের কাজ চলছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পাঠে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশে প্রথম ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করলো গ্রামীণফোন

    Related Posts

    বাংলাদেশে প্রথম ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করলো গ্রামীণফোন

    জুন ১৫, ২০২৬

    গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

    জুন ১৫, ২০২৬

    লোকচক্ষুর আড়াল ভেঙে দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, নেপথ্যে এআই প্রযুক্তি

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

    বাংলাদেশে প্রথম ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম চালু করলো গ্রামীণফোন

    গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস

    লোকচক্ষুর আড়াল ভেঙে দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, নেপথ্যে এআই প্রযুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬