Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » টাকা-পয়সা দিয়েও স্বীকৃতি নেই, হবিগঞ্জে শ্বশুরবাড়িতে হামলার শিকার বধূ
    সারাদেশ

    টাকা-পয়সা দিয়েও স্বীকৃতি নেই, হবিগঞ্জে শ্বশুরবাড়িতে হামলার শিকার বধূ

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৫, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    হবিগঞ্জের মাধবপুরে স্বামীর স্বীকৃতি ও অধিকার ফিরে পেতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার হয়েছেন সোলাইমা আক্তার নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় সোলাইমা আক্তারের। বিয়ের পর তিনি স্বামীকে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে টাকা-পয়সায় সহায়তা করেন। এমনকি বিদেশে যাওয়ার জন্যও বিপুল অর্থ প্রদান করেন। তবে সম্প্রতি সজিব মিয়া স্ত্রী হিসেবে তাকে স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা হুমকি ও হামলার মুখে ফেলছেন।

    কান্নাজড়িত কণ্ঠে সোলাইমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, মরণ ছাড়া গতি নাই। আমি নিরাপত্তা চাই।’

    অন্যদিকে, সজিব মিয়া বলেন, ‘তার এভাবে আমার বাড়িতে আসা উচিত হয়নি। আমার কাছে কোনো পাওনা থাকলে আমি তা দিয়ে তাকে তালাক দিয়ে দেব।’

    স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘মেয়েটা সত্যিই বড় প্রতারণার শিকার। আমার কাছেও তারা এসেছিল।’

    বর্তমানে আশ্রয়হীন সোলাইমা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা তার নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

    এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র:-আরটিভি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশাপলা প্রতীক নিয়ে ব্যাখ্যা দেবে না ইসি: সিইসি নাসির উদ্দিন
    Next Article রপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়াতে আগাম অর্থের ১০% সংরক্ষণের বাধ্যবাধকতা উঠল

    Related Posts

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬

    নেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা, তিন জেলা ঝুঁকিতে

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫