Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    জুলাই ২৭, ২০২৬

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই ২৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির
    আইন ও বিচার

    জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির

    By adminজুলাই ২৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

    মোজাফফর হোসেনকে ঘিরে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    এর আগে গত মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করা হয়।

    ওই শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ ছাড়া প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী ও মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

    শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেন।

    উল্লেখ্য, জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন প্রায় ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসার সংকটে খাদ্য উৎপাদনে মারাত্মক ঝুঁকিতে বাংলাদেশ: জাতিসংঘ
    Next Article বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে ৩৫ দেশে

    Related Posts

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    জুলাই ২৭, ২০২৬

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    জুলাই ২৭, ২০২৬

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    জুলাই ২৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইগো: আত্মমর্যাদার সীমা পেরোলেই আত্মবিনাশের শুরু

    ৩২ সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    নতুন কুঁড়ির সংবাদ লিড নিউজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬