Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    জুন ২৮, ২০২৬

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চূড়ান্ত বিশ্বকাপের শেষ ৩২, নকআউটে একাধিক হাইভোল্টেজ লড়াই
    খেলা

    চূড়ান্ত বিশ্বকাপের শেষ ৩২, নকআউটে একাধিক হাইভোল্টেজ লড়াই

    By adminজুন ২৮, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে নকআউট পর্ব বা রাউন্ড অব ৩২-এ খেলা ৩২টি দল। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপে ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অর্জনকারী দল জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

    গ্রুপ পর্বে আর্জেন্টিনা, ফ্রান্স ও স্বাগতিক মেক্সিকো শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২-এ উঠেছে। তিন দলই নিজেদের সব ম্যাচ জিতে দাপটের সঙ্গে নকআউট নিশ্চিত করেছে।

    আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে রাউন্ড অব ৩২-এর লড়াই। নকআউট পর্ব চলবে ৪ জুলাই পর্যন্ত।

    রাউন্ড অব ৩২-এ ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একাধিক আকর্ষণীয় ম্যাচ। ২৯ জুন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে। ৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে, সকাল ৭টায় নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর এবং রাত ১১টায় আইভরি কোস্ট খেলবে নরওয়ের বিপক্ষে।

    ১ জুলাই ভোর ৩টায় ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন, সকাল ৭টায় স্বাগতিক মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিপক্ষে এবং রাত ১০টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ডিআর কঙ্গো।

    ২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম ও সেনেগাল এবং সকাল ৬টায় যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনার ম্যাচ অনুষ্ঠিত হবে।

    ৩ জুলাই ভোর ১টায় স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। একই দিন ভোর ৫টায় রাউন্ড অব ৩২-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল ও লুকা মদরিচের ক্রোয়েশিয়া। সকাল ৯টায় সুইজারল্যান্ড খেলবে আলজেরিয়ার বিপক্ষে।

    নকআউট পর্বের শেষ দিনে, ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ মিসর। ভোর ৪টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে আফ্রিকার চমক কেপ ভার্দের বিপক্ষে। আর সকাল সাড়ে ৭টায় কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে রাউন্ড অব ৩২-এর লড়াই।

    বিশ্বকাপের এই নকআউট পর্বে পরাজিত দল বিদায় নেবে, আর বিজয়ীরা জায়গা করে নেবে শেষ ষোলোতে।চূড়ান্ত বিশ্বকাপের শেষ ৩২, নকআউটে একাধিক হাইভোল্টেজ লড়াই

    বিশ্বকাপের এই নকআউট পর্বে পরাজিত দল বিদায় নেবে, আর বিজয়ীরা জায়গা করে নেবে শেষ ষোলোতে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
    Next Article মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজারদের প্রশিক্ষণ দেবে বিএসইসি

    Related Posts

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    জুন ২৮, ২০২৬

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    জুন ২৮, ২০২৬

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    জুন ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

    গাজীপুরে নির্মাণের ৩ মাসেই ধসে গেছে ৯ কোটি টাকার সড়ক

    ৪৭তম বিসিএসের ফল প্রকাশ

    পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ২১ ঊর্ধ্বতন কর্মকর্তা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬