Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম থ্রি’-দুটি ভ্যারিয়েন্টে বাজারে, শুরু দাম ১ লাখ ৯৫ হাজার টাকা

    এপ্রিল ৩০, ২০২৬

    সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি নাগরিক: তারেক রহমান

    এপ্রিল ৩০, ২০২৬

    যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদারের ইঙ্গিতে তেলের দাম ছাড়াল ১২০ ডলার

    এপ্রিল ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম থ্রি’-দুটি ভ্যারিয়েন্টে বাজারে, শুরু দাম ১ লাখ ৯৫ হাজার টাকা
    বিজ্ঞান ও প্রযুক্তি

    গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম থ্রি’-দুটি ভ্যারিয়েন্টে বাজারে, শুরু দাম ১ লাখ ৯৫ হাজার টাকা

    By adminএপ্রিল ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গেমার ও উচ্চক্ষমতার ব্যবহারকারীদের লক্ষ্য করে শক্তিশালী স্পেসিফিকেশন নিয়ে বাজারে এসেছে অরোস প্রাইম থ্রি-সিরিজের নতুন ডেস্কটপ। বিশ্বখ্যাত ব্র্যান্ড নির্মাতা গিগাবাইট এই সিরিজে দুটি ভিন্ন কনফিগারেশনের মডেল বাজারজাত করছে, যেখানে পারফরম্যান্স ও দামের মধ্যে রাখা হয়েছে ভিন্নতা।

    উচ্চক্ষমতার ভ্যারিয়েন্ট মডেল এপি৩এ৫এন৬টি-৫১০৩-এ ব্যবহার করা হয়েছে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ টিআই গ্রাফিক্স কার্ড (১৬ জিবি), সঙ্গে ৩২ জিবি ডিডিআর ৫ র‍্যাম (৫৬০০ মেগাহার্টজ)। এতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৯৫০০এফ প্রসেসর, ১ টেরাবাইট জেন৪

    এসএসডি, এআরজিবি এয়ার কুলার এবং ৬৫০ ওয়াট ৮০ প্লাস গোল্ড পাওয়ার সাপ্লাই। অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে উইন্ডোজ ১১ হোম। এই মডেলের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার টাকা।

    অন্যদিকে তুলনামূলক কম দামের মডেল এপি৩এ৫এন৬-৫১০৪-এ রয়েছে আরটিএক্স ৫০৬০ ডব্লিউএফ২ ম্যাক্স ৮ জিবি গ্রাফিক্স, ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম (৫৬০০ মেগাহার্টজ), একই রাইজেন ৫ ৯৫০০এফ প্রসেসর এবং ১ টেরাবাইট জেন৪ এসএসডি। এই মডেলেও আরজিবি কুলিং ও ৬৫০ ওয়াট গোল্ড পাওয়ার সাপ্লাই যুক্ত রয়েছে। এর বাজারমূল্য রাখা হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকা।

    দুটি মডেলেই দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে জেন৪ এসএসডি এবং ডিডিআর৫ মেমোরি ব্যবহার করা হয়েছে, যা গেমিং, মাল্টিটাস্কিং ও কনটেন্ট তৈরির কাজে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি উন্নত কুলিং সিস্টেম দীর্ঘ সময় ভারী ব্যবহারের মধ্যেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করবে।

    গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, উচ্চ ফ্রেমরেট গেমিং এবং এআই-ভিত্তিক কাজের জন্য এই সিরিজের ডেস্কটপগুলো বাংলাদেশের গেমারদের জন্য একটি শক্তিশালী অপশন হয়ে উঠতে পারে। দেশের বাজারে এটি নিয়ে আসছে ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি নাগরিক: তারেক রহমান

    Related Posts

    সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি নাগরিক: তারেক রহমান

    এপ্রিল ৩০, ২০২৬

    যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদারের ইঙ্গিতে তেলের দাম ছাড়াল ১২০ ডলার

    এপ্রিল ৩০, ২০২৬

    দুর্ঘটনার সময় বাসে আটকে মৃত্যু ঠেকাতে নতুন নির্দেশনা বিআরটিএর

    এপ্রিল ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম থ্রি’-দুটি ভ্যারিয়েন্টে বাজারে, শুরু দাম ১ লাখ ৯৫ হাজার টাকা

    সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি নাগরিক: তারেক রহমান

    যুক্তরাষ্ট্রের অবরোধ জোরদারের ইঙ্গিতে তেলের দাম ছাড়াল ১২০ ডলার

    দুর্ঘটনার সময় বাসে আটকে মৃত্যু ঠেকাতে নতুন নির্দেশনা বিআরটিএর

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫