Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি
    সারাদেশ

    খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে এবং অপরাপর দোষীদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে যে কোনো ধরনের নাশকতা রোধে এই সতর্কতা নেওয়া হয়েছে।

    জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জনগণের জান-মালের ক্ষতি হওয়ার আশঙ্কায় ফৌজদারি কার্যবিধিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধের কারণে পাহাড়ের জনজীবন স্থবির হয়ে পড়েছে। সাজেকে আটকা পড়েছে হাজারো পর্যটক। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ সমর্থকরা বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছেন।

    এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আক্রান্ত করা হয়। পরে রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভারত-পাকিস্তান মুখোমুখি: ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনাল লড়াই
    Next Article ঐক্যবদ্ধ না হলে দেশে নতুন স্বৈরাচার আসবে: তারেক রহমান

    Related Posts

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬

    চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

    জুন ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬