Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

    জুন ২৮, ২০২৬

    নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

    জুন ২৮, ২০২৬

    চরমোনাই পীর-ই থাকছেন দলের আমির, নতুন মহাসচিব গাজী আতাউর

    জুন ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী
    জাতীয়

    এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

    By adminজুন ২৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেছেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না।

    রোববার (২৮ জুন) আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্নের লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে। এ বিষয়ে যেকোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে বরদাশত করা হবে না।

    তিনি আরও বলেন, শিক্ষা খাতে আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এই অচলাবস্থা দূর করে শিক্ষাঙ্গনে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

    সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

    Related Posts

    নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

    জুন ২৮, ২০২৬

    চরমোনাই পীর-ই থাকছেন দলের আমির, নতুন মহাসচিব গাজী আতাউর

    জুন ২৮, ২০২৬

    সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

    জুন ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

    নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

    চরমোনাই পীর-ই থাকছেন দলের আমির, নতুন মহাসচিব গাজী আতাউর

    সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬