Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    By adminমে ৫, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তবে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’-এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনার মধ্যে এ বক্তব্যে দুই দেশের চলমান যুদ্ধবিরতি নতুন করে সংকটের মুখে পড়েছে।

    সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শত্রুতা শুরু হয়েছে। এদিন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।

    অপরদিকে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে।

    এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কথা তুলে ধরে বলেন, ‘আগের তুলনায় আমাদের কাছে অনেক বেশি এবং উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সরঞ্জাম আছে। বিশ্বজুড়ে আমাদের ঘাঁটি রয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জাম মজুদ আছে। প্রয়োজনে আমরা সেগুলো ব্যবহার করব।’

    অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির উদ্ধৃতিতে এক সামরিক সূত্র জানিয়েছে, ইরানের একাধিক যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার মার্কিন দাবি ‘মিথ্যা’।

    হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার
    Next Article শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    Related Posts

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    মে ৫, ২০২৬

    শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    শাপলা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জামায়াত আমির

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫