Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

    জুলাই ১, ২০২৬

    হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    জুলাই ১, ২০২৬

    সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জুলাই ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম
    রাজনীতি

    আমরা এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

    By adminজুলাই ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ পায়নি।

    মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে জুলাইয়ের শহীদদের গণকবর জিয়ারত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির প্রথম দিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন, গণতান্ত্রিক ও নতুন বাংলাদেশ গঠনের যে প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করেই সেই লক্ষ্য অর্জন করতে হবে।

    হাসানুল হক ইনুকে দেওয়া সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ওই রায়ে দেশের জনগণ সন্তুষ্ট হয়নি। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ, শহীদ পরিবার এবং আহতদের কাছে এই রায় ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি।

    নাহিদ ইসলাম বলেন, হাসানুল হক ইনু জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন বলে তারা মনে করেন।

    তাই তাকে তিনটি মামলায় ১০ বছর করে সাজা দেওয়া যথেষ্ট নয়। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল করে আরও কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

    এনসিপির আহ্বায়ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন এবং আদালতের রায় কার্যকরের দাবিও জানান। একই সঙ্গে তিনি বলেন, জুলাই গণহত্যা ও ওসমান-হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দেশের বাইরে অবস্থানরত অন্যদেরও বিচারের আওতায় আনতে হবে।

    তিনি আরও বলেন, জুলাই সনদ, কাঠামোগত সংস্কার এবং গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এনসিপির অন্যতম প্রধান দাবি। তার ভাষ্য, নির্বাচনের আগে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। তাই এবারের জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী পালনের অন্যতম লক্ষ্য হবে গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দাবি জোরদার করা।

    এ সময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফারহান ফায়াজ, রিয়া গোপসহ আন্দোলনে নিহতদের স্মরণ করেন। পাশাপাশি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী, শ্রমিক, নারী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদানের কথাও উল্লেখ করেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট: ডা. শফিকুর রহমান
    Next Article রেমিট্যান্সে নতুন রেকর্ড, বিদায়ী অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

    Related Posts

    স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

    জুলাই ১, ২০২৬

    হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    জুলাই ১, ২০২৬

    সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জুলাই ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্মার্টকার্ড হাতে পেয়েছেন ৭ কোটি ৩৬ লাখ নাগরিক

    হিমাগার ভাড়া কমানোর দাবিতে কাফনের কাপড় পরে আলুচাষিদের গণ-অনশন

    সব দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনন্য: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    রেমিট্যান্সে নতুন রেকর্ড, বিদায়ী অর্থবছরে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬