Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভালো থেকে মহান: ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতি গঠনের অনিবার্য সূত্র

    আগস্ট ৬, ২০২৬

    ইজিবাইক ছিনতাইয়ের সাক্ষী হওয়ায় শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন বিজ্ঞানী
    আন্তর্জাতিক

    পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিনজন বিজ্ঞানী

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৭, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ২০২৫ সালের নোবেল পুরস্কারের দ্বিতীয় দিনের ঘোষণায় পদার্থবিজ্ঞানে বিজয়ীদের নাম প্রকাশ করেছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিনজন বিজ্ঞানী- জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।

    মঙ্গলবার (৭ অক্টোবর) এক ঘোষণায় জানানো হয়, বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও শক্তি পরিমাপের আবিষ্কারের জন্য তাদের এ সম্মান দেওয়া হয়েছে।

    এর আগে সোমবার (৬ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন মেরি ই. ব্রানকো, ফ্রেড রামসডেল ও সিমন সাকাগুচি। তারা শরীরের প্রান্তীয় অংশের রোগ প্রতিরোধ ক্ষমতা-পেরিফ্যারাল ইমিউন টলারেন্স বিষয়ে যুগান্তকারী গবেষণার জন্য এ পুরস্কার পেয়েছেন।

    নোবেল কমিটির ঘোষিত সূচি অনুযায়ী, এবার নোবেল পুরস্কারের নাম ঘোষণা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। বুধবার (৮ অক্টোবর) রসায়ন, ৯ অক্টোবর সাহিত্য, ১০ অক্টোবর শান্তি এবং ১৩ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

    নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে এবং তার রেখে যাওয়া অর্থ থেকে। ১৯০১ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কার এখন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননাগুলোর একটি।

    চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে, আর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদল হিসেবে আ.লীগের বিচারের তদন্ত শুরু
    Next Article টিভির লাইসেন্স পেলেন এনসিপি ও নাগরিক কমিটির দুই নেতা

    Related Posts

    ভালো থেকে মহান: ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতি গঠনের অনিবার্য সূত্র

    আগস্ট ৬, ২০২৬

    ইজিবাইক ছিনতাইয়ের সাক্ষী হওয়ায় শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

    আগস্ট ৬, ২০২৬

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ভালো থেকে মহান: ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাতি গঠনের অনিবার্য সূত্র

    ইজিবাইক ছিনতাইয়ের সাক্ষী হওয়ায় শিশুকে হত্যা, গ্রেপ্তার ২

    গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ভারতের সহায়তা চাইল বাংলাদেশ

    দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে হবে সব হাসপাতালে: হাইকোর্ট

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬