Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    জুন ২৪, ২০২৬

    আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে বাজল হাবিবের গান, যা বললেন শিল্পী

    জুন ২৪, ২০২৬

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুন ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে বাজল হাবিবের গান, যা বললেন শিল্পী
    বিনোদন

    আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে বাজল হাবিবের গান, যা বললেন শিল্পী

    By adminজুন ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসংবলিত একটি ভিডিওতে ব্যবহার করা হয়েছে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।

    মঙ্গলবার (২৩ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত ওই ভিডিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয় হাবিবের বহুল জনপ্রিয় গান ‘মহাজাদু’।

    এ বিষয়ে হাবিব ওয়াহিদ জানান, সকালে ঘুম থেকে উঠে পরিচিতজনদের পাঠানো কয়েকটি লিংক দেখতে পান। পরে কৌতূহলবশত ভিডিওটি খুলে দেখেন এবং সেখানে নিজের গান শুনে তিনি অবাক হন।

    হাবিব বলেন, ‘তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের মতো গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে—এটি আমার জন্য আনন্দের ও সম্মানের। দুই দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ সফরের ভিডিওতে নিজের গান জায়গা পাওয়ায় আমি অনুপ্রাণিত।’

    তবে এ বিষয়ে আগে থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি বলেও জানান তিনি। হাবিবের ভাষায়, ‘কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি, আমি নিজেই অবাক হয়েছি।’

    ভিডিওতে কেন ‘মহাজাদু’ গানটি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন এই সংগীতশিল্পী। তার ধারণা, সংশ্লিষ্টদের গানটি ভালো লেগেছে বলেই এটি বেছে নেওয়া হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও হাবিব জানান, তিনি নিজে খুব বেশি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নন। মোবাইলে নিয়মিত ফেসবুক ব্যবহার না করায় সরাসরি মানুষের প্রতিক্রিয়া দেখা হয়নি তার। তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনেছেন।

    হাবিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগত কোনো যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। ফলে পুরো ঘটনাটি তার কাছে আরও বড় এক চমক হয়ে এসেছে।

    বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে হাবিব জানান, তিনি নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে এবং সেটি নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
    Next Article নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    Related Posts

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    জুন ২৪, ২০২৬

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    জুন ২৪, ২০২৬

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন

    আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে বাজল হাবিবের গান, যা বললেন শিল্পী

    ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

    তিস্তার পানি বিপৎসীমার ওপরে, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬