Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আইনগত সহায়তা অধিদপ্তর গঠন, দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য নতুন দিগন্ত

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    ত্রয়োদশ নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: জামায়াত আমির

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

    ফেব্রুয়ারি ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, February 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আইনগত সহায়তা অধিদপ্তর গঠন, দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য নতুন দিগন্ত
    জাতীয়

    আইনগত সহায়তা অধিদপ্তর গঠন, দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য নতুন দিগন্ত

    By adminফেব্রুয়ারি ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন ও নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণকে আইনগত সহায়তা দিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর গঠন করেছে সরকার।

    সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’-এর ধারা ৩ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর নামে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে।

    আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০-এর ধারা ৩ অনুযায়ী, এই আইনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সরকার সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করবে—সেই বিধান বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    আইনে অধিদপ্তরের কার্যাবলির বিষয়ে বলা হয়েছে, দরিদ্র ও সহায়-সম্বলহীন মানুষের জন্য আইনগত সহায়তা প্রদান, জরুরি আইনি সহায়তা ও পরামর্শ দেওয়া, মধ্যস্থতা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) সেবা সম্প্রসারণ, প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও মধ্যস্থতাকারীদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এই অধিদপ্তর।

    এ ছাড়া সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয়, আইনগত সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল পদ্ধতিতে আইনগত সেবা সহজলভ্য করা, গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন, রেফারেল সিস্টেম চালু এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম তদারকির দায়িত্বও অধিদপ্তরের ওপর ন্যস্ত করা হয়েছে।

    পাশাপাশি অধিদপ্তর বার্ষিক প্রতিবেদন প্রকাশসহ আইনটির উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় সব কার্যক্রম পরিচালনা করবে।

    সংশ্লিষ্টরা বলছেন, এই অধিদপ্তর গঠনের মাধ্যমে দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার পাওয়ার পথ আরও সহজ ও কার্যকর হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleত্রয়োদশ নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: জামায়াত আমির

    Related Posts

    ত্রয়োদশ নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: জামায়াত আমির

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

    ফেব্রুয়ারি ৪, ২০২৬

    গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি

    ফেব্রুয়ারি ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আইনগত সহায়তা অধিদপ্তর গঠন, দরিদ্র বিচারপ্রার্থীদের জন্য নতুন দিগন্ত

    ত্রয়োদশ নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখানোর নির্বাচন: জামায়াত আমির

    বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে: তারেক রহমান

    গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত, তথ্য নিয়ে বিভ্রান্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫