Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা
    সারাদেশ

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি ২০২৬। আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ শুমারি সফলভাবে পরিচালনার লক্ষ্যে পিরোজপুরে জেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

    সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা নাঈম মাহমুদ। পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে নৌযান শুমারির বিভিন্ন দিক তুলে ধরেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক হারুন-অর-রশীদ।

    সভায় জেলা পুলিশ, নৌপুলিশ, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), মৎস্য অধিদপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিবিএসের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

    সভায় জানানো হয়, সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলপথে চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের একটি নির্ভরযোগ্য জাতীয় ডাটাবেজ তৈরির লক্ষ্যেই এই শুমারির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তুত হওয়া তথ্যভান্ডার ভবিষ্যতে নৌযান নিবন্ধন, নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি কার্যক্রমে ব্যবহার করা হবে।

    এ লক্ষ্যে গত ৪ থেকে ১৭ মে পর্যন্ত তালিকাভুক্তি কার্যক্রম পরিচালনা করা হয়। ওই কার্যক্রমে পিরোজপুর জেলাকে ১৮টি জোনে ভাগ করা হয়েছে।

    ১৩০ জন গণনাকারী জেলার ৪২২টি ঘাট ও ১৫৭টি গণনা এলাকায় তথ্য সংগ্রহ করেন। এতে ৮ হাজার ৪৫৭টি ঘাটভিত্তিক এবং ১ হাজার ৬৩টি খানাভিত্তিক নৌযানসহ মোট ৯ হাজার ৫২০টি নৌযানের তথ্য শনাক্ত করা হয়েছে।

    বিবিএস জানায়, এ শুমারির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নৌযানের নির্ভরযোগ্য পরিসংখ্যান তৈরি হবে। পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত শনাক্তকরণ, নৌযানের নিরাপত্তা জোরদার, নাবিকদের প্রশিক্ষণ, মালিক-শ্রমিকদের তথ্যভান্ডার তৈরি এবং নৌপরিবহন খাতের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সভায় বক্তারা মাঠপর্যায়ে শুমারি কার্যক্রম নির্ভুল ও সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৌযান মালিক, মাঝি-মাল্লা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় একটি সফল ও মানসম্মত নৌযান শুমারি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের
    Next Article সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    Related Posts

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬