Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘শাস্তি’অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রথমবার চঞ্চল চৌধুরীর বিপরীতে পরীমণি
    বিনোদন

    ‘শাস্তি’অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রথমবার চঞ্চল চৌধুরীর বিপরীতে পরীমণি

    By adminজানুয়ারি ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আলোচিত ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হচ্ছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। একই নামের এই সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা লীসা গাজী। ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি।

    সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী সোমবার। নির্মাতা সূত্র জানায়, রবীন্দ্রনাথের গল্প থেকে অনুপ্রাণিত হলেও চলচ্চিত্রটি হুবহু পুনর্নির্মাণ নয়। বরং বর্তমান সময় ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ভাষায় গল্পটি তুলে ধরা হবে।

    ‘শাস্তি’ রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শক্তিশালী ও মানবিক ছোটগল্প হিসেবে বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। গ্রামীণ সমাজব্যবস্থা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ—এই গল্পের মূল উপজীব্য।

    গল্পে দুই ভাই চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্য দিয়ে কাহিনি এগিয়ে যায়। এক তুচ্ছ বিরোধের জেরে চিদাম রাগের মাথায় দুখিরামের স্ত্রীকে হত্যা করে। পরে আইনের হাত থেকে বাঁচতে নিজের স্ত্রী চন্দ্রার ওপর হত্যার দায় চাপিয়ে দেয় সে। নির্দোষ হয়েও চন্দ্রা স্বামী ও সমাজের চাপে হত্যার দায় স্বীকার করে নেয়। মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেলেও সে নীরব থাকে। এই নীরবতাই হয়ে ওঠে গল্পের সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ—যেখানে আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ ও অবিচারের বিরুদ্ধে নারীর শেষ অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।

    নির্মাতারা জানান, ‘শাস্তি’ শুধু একটি হত্যাকাণ্ডের গল্প নয়; এটি সমাজের নৈতিক ভাঙন, নারীর প্রতি অন্যায় এবং বাস্তবতার নির্মম চিত্র তুলে ধরে। চলচ্চিত্রটির প্রযোজনার সঙ্গে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান যুক্ত রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইরানে সহিংস দমন-পীড়নে প্রাণহানি ৫ হাজার ছাড়াল: রয়টার্স
    Next Article বিদেশি বিনিয়োগে উৎপাদিত স্মার্টফোনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের নিন্দা

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫