Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    জুন ৫, ২০২৬

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    জুন ৫, ২০২৬

    যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস

    জুন ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
    সারাদেশ

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    By adminজুন ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    লালমনিরহাটের তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী-পুরুষসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের ভারতীয় অংশে অবস্থান করছেন।

    শুক্রবার (৫ জুন) ভোরে হাতীবান্ধা, পাটগ্রাম ও আদিতমারী উপজেলার পৃথক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

    বিজিবি সূত্রে জানা গেছে, ভোররাতে রংপুর ব্যাটালিয়নের (৬১ বিজিবি) আওতাধীন হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্ত দিয়ে আট নারীসহ ১১ জনকে এবং পাটগ্রাম উপজেলার পয়ষট্টিবাড়ি সীমান্ত দিয়ে পাঁচ পুরুষ ও পাঁচ নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির কঠোর নজরদারি ও তাৎক্ষণিক প্রতিরোধের মুখে তারা সীমান্ত অতিক্রম করতে পারেনি।

    রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, সীমান্তে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুশইনের দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

    এদিকে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) আওতাধীন আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তেও ১২ জনের একটি দলকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। বিজিবি সদস্যরা তাদের অবস্থান শনাক্ত করে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা দেয়। পরে বিজিবির কড়া অবস্থানের কারণে তারাও সীমান্ত অতিক্রম করতে পারেনি।

    বিজিবি জানিয়েছে, অনুপ্রবেশে ব্যর্থ হওয়া ৩৩ জন বর্তমানে কাঁটাতারের বেড়ার ভারতীয় অংশে অবস্থান করছে। তারা বাংলাদেশের নাগরিক নাকি ভারতের নাগরিক, তা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

    সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleযুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
    Next Article অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    Related Posts

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    জুন ৫, ২০২৬

    যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস

    জুন ৫, ২০২৬

    দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, আহত ২

    জুন ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অনতিবিলম্বে ঢাকার দুই সিটিতে নির্বাচন দিতে আহ্বান জামায়াত নেতা সেলিম উদ্দিনের

    লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

    যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম : যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস

    দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ল যাত্রীবাহী বাস, আহত ২

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫