Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মধ্যরাতেই শেষ নিষেধাজ্ঞা, ইলিশ ধরায় সব প্রস্তুতি সম্পন্ন, জেলে পরিবারে আনন্দ
    সারাদেশ

    মধ্যরাতেই শেষ নিষেধাজ্ঞা, ইলিশ ধরায় সব প্রস্তুতি সম্পন্ন, জেলে পরিবারে আনন্দ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মা ইলিশ রক্ষায় জারি থাকা ২২ দিনের নিষেধাজ্ঞা আজ শনিবার(২৫ অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘণ্টাখানেক আগেই নদীতে নামার প্রস্তুতি চূড়ান্ত করেছেন চাঁদপুরের জেলেরা। দীর্ঘ অপেক্ষার পর আবারও জাল-নৌকা নিয়ে নদীতে নামতে মুখিয়ে তারা।

    গত ৪ অক্টোবর থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকাকে মাছ ধরা নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়। এসময় মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। জীবিকার প্রধান উৎস বন্ধ হয়ে যাওয়ায় কষ্টে ছিলেন জেলে পরিবারগুলো।

    নিষেধাজ্ঞা শেষে ইলিশের প্রাচুর্যে নদী ভরে উঠবে এমন আশাবাদ জেলেদের মুখে হাসি ফুটিয়েছে। তবু ইলিশের পরিমাণ ও বাজারদর নিয়ে তাদের কিছুটা শঙ্কা রয়েছে।

    সদর উপজেলার আনন্দবাজার এলাকার জেলে আক্তার হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞার সময় নদীতে নামিনি। এখন সব প্রস্তুতি নিয়েছি। আশা করি, ভালো মাছ পাব।’

    চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, নিষেধাজ্ঞা চলাকালে জেলার ৪৫ হাজার ৬১৫ জেলে পরিবারকে প্রতিজন ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা মানায় ইলিশের প্রজনন বেড়েছে। উৎপাদন আরও বাড়বে বলে আমরা আশাবাদী।’

    চাঁদপুর জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দীন জানিয়েছেন, নিষেধাজ্ঞা চলাকালে আইন ভঙ্গের অভিযোগে অর্ধশতাধিক জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রায় ৬ লাখ মিটার কারেন্ট জাল ও অন্তত ১ টন ইলিশ জব্দ করা হয়েছে।

    মা ইলিশ রক্ষার সফল অভিযানের পর আবারও নদীতে জমে উঠবে ইলিশ শিকার—এমন প্রত্যাশায় উৎসবের আমেজ চাঁদপুরের জেলে সমাজে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচনের আগে সংঘাতের আশঙ্কা তথ্য উপদেষ্টার
    Next Article ক্ষমতায় এলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের ঘোষণা তারেক রহমানের

    Related Posts

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬