Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচনের আগে সংঘাতের আশঙ্কা তথ্য উপদেষ্টার
    জাতীয়

    নির্বাচনের আগে সংঘাতের আশঙ্কা তথ্য উপদেষ্টার

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৫, ২০২৫2 Mins Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, নির্বাচনের আগে দেশের রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য অধীর হয়ে আছে। তবে প্রধান উপদেষ্টার অবস্থান এবং কার্যক্রমের কারণে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সংঘাতে যেতে পারেনি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অল্প কয়েক মাসের মধ্যেই এই সংঘাত সামনে আসবে।

    শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    মাহফুজ আলম বলেন, ‘সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। অল্প কয়েক মাসের মধ্যে আপনারা নিশ্চয়ই তা দেখতে পাবেন। বিশেষ করে যদি ধর্মীয় দৃষ্টিকোণ এতে যুক্ত হয়, তাহলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে।’

    তিনি আরও বলেন, আওয়ামী লীগ ‘দরবারগুলোর’ সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনেছেন। অধ্যাপক ইউনূসের সরকার গিয়ে মাজার ভেঙে দিচ্ছে—এমন অপপ্রচার ছড়াতে অনেকে সচেষ্ট বলেও মন্তব্য করেন তিনি।

    তথ্য উপদেষ্টা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বহুদিন ধরে। সরকার বদল হলে মসজিদ কমিটি ও ইসলামি ফাউন্ডেশনের কমিটি বদলে যাওয়ার বিষয়টি নতুন কিছু নয়।

    তার ভাষায়, ‘রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ৯০ থেকে ৯২ শতাংশ মুসলমানের মধ্যে নানা তরিকা আছে। তাদের মধ্যে সংলাপ ও সমন্বয় না হলে রাষ্ট্র শঙ্কার মধ্যে পড়বে।’

    বিভিন্ন মুসলিম দেশের দূতাবাসও ধর্মীয় প্রতিষ্ঠান ও মতাদর্শে প্রভাব রাখার চেষ্টা করে—এমন মন্তব্যও করেন মাহফুজ আলম।

    ধর্মীয় জনগোষ্ঠীর প্রতি আস্থা রেখে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বকে সংকট সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    সংলাপ শেষে পদত্যাগ প্রসঙ্গে এক সাংবাদিক প্রশ্ন করলে তা আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পৃক্ত না হওয়ায় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleউত্তর কোরিয়া নেতার সঙ্গে আবারও মুখোমুখি হতে চান ট্রাম্প
    Next Article মধ্যরাতেই শেষ নিষেধাজ্ঞা, ইলিশ ধরায় সব প্রস্তুতি সম্পন্ন, জেলে পরিবারে আনন্দ

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬