Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত
    আন্তর্জাতিক

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কোন পরিচয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকসের আউটরিচ অধিবেশনে তাকে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

    মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

    সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী হিসেবে, নাকি বিমসটেকের সভাপতি হিসেবে।

    জবাবে রণধীর জয়সওয়াল বলেন, গত ফেব্রুয়ারিতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরপরই তাকে আনুষ্ঠানিকভাবে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

    তিনি বলেন, ব্রিকস সম্মেলনের আগে বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য তাকে পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে প্রচলিত কূটনৈতিক রীতি অনুসারেই এ আমন্ত্রণ জানানো হয়েছে। একইভাবে অঞ্চলের অন্যান্য নেতাদেরও আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

    ভারত সরকারের এই বক্তব্যের মাধ্যমে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণের ধরন নিয়ে চলা আলোচনা ও জল্পনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা মিলল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির
    Next Article জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    Related Posts

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬