Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দিল্লিতে প্রবেশে বাধা: জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    জুন ১৫, ২০২৬

    যানজট কমাতে মহাখালী থেকে সরছে বাস ডিপো, অস্থায়ী স্থান পূর্বাচল

    জুন ১৫, ২০২৬

    নতুন প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

    জুন ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ
    জাতীয়

    বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি আজ

    By adminএপ্রিল ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সই করতে যাচ্ছে।

    আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

    দীর্ঘদিন ধরে আলোচনার পর চূড়ান্ত হওয়া এ চুক্তি সই অনুষ্ঠানে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক ও বিমান পরিবহন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা চুক্তিতে সই করবেন। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তির আওতায় আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনা হবে। এসব উড়োজাহাজের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার, যা দেশের বিমান পরিবহন খাতে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

    বহর সম্প্রসারণের মাধ্যমে দীর্ঘপাল্লার রুটে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক রুটগুলোতেও কার্যক্রম জোরদার করার পরিকল্পনা রয়েছে বিমানের। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলা এবং বহরের আধুনিকায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    ড্রিমলাইনার উড়োজাহাজগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার দীর্ঘ রুটে সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অন্যদিকে ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজগুলো স্বল্প ও মধ্যম দূরত্বের রুট পরিচালনায় সহায়ক হবে।

    এ চুক্তি এমন সময়ে হতে যাচ্ছে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সব মিলিয়ে দেশের বিমান পরিবহন খাত নতুন উচ্চতায় পৌঁছাতে পারে।

    উল্লেখ্য, উড়োজাহাজ ক্রয় আদেশ নিয়ে বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর প্রেক্ষাপটে বোয়িংয়ের পক্ষেই সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের এক কর্মকর্তা জানান, উড়োজাহাজগুলোর মূল্য ১০ থেকে ২০ বছর মেয়াদি কিস্তিতে পরিশোধ করা হবে।

    বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। জানা গেছে, নতুন উড়োজাহাজগুলোর প্রথমটি ২০৩১ সালের অক্টোবরে এবং বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে ধাপে ধাপে হস্তান্তর করা হতে পারে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপরীক্ষা ছাড়াই অন্য ব্যাংকে উচ্চ পদে যেতে পারবেন ব্যাংকাররা
    Next Article বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা দাবি জামায়াতের

    Related Posts

    দিল্লিতে প্রবেশে বাধা: জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    জুন ১৫, ২০২৬

    যানজট কমাতে মহাখালী থেকে সরছে বাস ডিপো, অস্থায়ী স্থান পূর্বাচল

    জুন ১৫, ২০২৬

    নতুন প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দিল্লিতে প্রবেশে বাধা: জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    যানজট কমাতে মহাখালী থেকে সরছে বাস ডিপো, অস্থায়ী স্থান পূর্বাচল

    নতুন প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

    আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬