Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

    মে ৯, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, May 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বমাধ্যমের শিরোনামে বাংলাদেশের ‘যুগান্তকারী’ নির্বাচন
    আন্তর্জাতিক

    বিশ্বমাধ্যমের শিরোনামে বাংলাদেশের ‘যুগান্তকারী’ নির্বাচন

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে। দ্য গার্ডিয়ান, দ্য নিউইয়র্ক টাইমস, বিবিসি, আল জাজিরা, রয়টার্স, দ্য হিন্দুসহ বিভিন্ন প্রভাবশালী সংবাদমাধ্যম দিনভর এ নির্বাচনকে প্রধান খবর হিসেবে প্রচার করেছে। অধিকাংশ আন্তর্জাতিক মাধ্যম ভোটগ্রহণ চলাকালে লাইভ ব্লগ পরিচালনা করে পরিস্থিতির আপডেট দিয়েছে।

    বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনাম করে, ‘শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর প্রথম নির্বাচনে ভোটারের দীর্ঘ সারি’। প্রতিবেদনে এ ভোটকে ‘যুগান্তকারী’ হিসেবে উল্লেখ করে ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলন, সহিংসতা এবং রাজনৈতিক পটভূমি তুলে ধরা হয়। তরুণ ভোটারদের অংশগ্রহণ ও জবাবদিহিমূলক রাজনীতির প্রত্যাশার বিষয়টিও গুরুত্ব পায়।

    দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ১২ কোটির বেশি ভোটার দেশের নতুন নেতৃত্ব নির্বাচনে অংশ নিয়েছেন, যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিবেদনে বলা হয়, অনেক নাগরিক এটিকে দুর্নীতির বিরুদ্ধে এবং আরও অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনের সুযোগ হিসেবে দেখছেন।

    বিবিসি তাদের লাইভ কাভারেজে উল্লেখ করে, ২০২৪ সালের ছাত্র আন্দোলনের পর এটি প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেদনে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট এবং প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর অবস্থান তুলে ধরা হয়।

    দ্য গার্ডিয়ান শিরোনাম করে, ‘শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন’-যেখানে বিএনপির তারেক রহমানের রাজনৈতিক প্রত্যাবর্তন এবং ‘নতুন পথে’ দেশ পরিচালনার প্রতিশ্রুতির বিষয়টি গুরুত্ব পায়।

    আল জাজিরা জানায়, এ ভোট কেবল সরকার গঠনের জন্য নয়; একই সঙ্গে সংস্কার প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হয়েছে। তাদের প্রতিবেদনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নাম উল্লেখ করা হয়।

    পাকিস্তানের জিও নিউজ শিরোনাম দেয়, ‘২০২৪ সালের অভ্যুত্থানের পর যুগান্তকারী ভোটে বাংলাদেশ’। সেখানে ভোটকেন্দ্রে দীর্ঘ সারি এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের সম্ভাবনার কথা বলা হয়।

    ভারতের দ্য হিন্দু জানায়, বিএনপি ও জামায়াতের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং বিএনপি কিছুটা এগিয়ে রয়েছে বলে বিভিন্ন জরিপের ইঙ্গিত। টাইমস অব ইন্ডিয়া দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর তুলে ধরে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে-এ নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনায় বড় ভূমিকা রাখবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা
    Next Article ফল যাই হোক, কেউ না মানলেও জামায়াত মেনে নেবে: জামায়াত আমির

    Related Posts

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

    মে ৯, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫