Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

    জুন ২৯, ২০২৬

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    জুন ২৯, ২০২৬

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    জুন ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলাদেশে কম্পনের পর ভারত-মিয়ানমার সীমান্তে ৩.২ মাত্রার ভূমিকম্প
    আন্তর্জাতিক

    বাংলাদেশে কম্পনের পর ভারত-মিয়ানমার সীমান্তে ৩.২ মাত্রার ভূমিকম্প

    By adminজুন ২৯, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিট ৪৭ সেকেন্ডে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ২।

    ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৬.৮৬৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

    সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল ভারতের ডিব্রুগড় শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সোনারি শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে।

    তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    এর আগে, রোববার রাত ৯টা ৫৩ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ইএমএসসি জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ২১.৫৬৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৪৯ কিলোমিটার।

    ভূমিকম্পটির কেন্দ্র ছিল চট্টগ্রাম শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং কক্সবাজার থেকে প্রায় ৫৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।

    বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    বিশেষজ্ঞদের মতে, মিয়ানমার ও এর পার্শ্ববর্তী অঞ্চল ভূ-তাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় হওয়ায় সেখানে ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প প্রায়ই সংঘটিত হয়।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রবৃষ্টি, চার বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা
    Next Article না ফেরার দেশে একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার

    Related Posts

    কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

    জুন ২৯, ২০২৬

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    জুন ২৯, ২০২৬

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    জুন ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

    করাচি হামলার জেরে আফগান সীমান্তে পাকিস্তানের বড় অভিযান, নিহত ২৯

    বিএসইসিতে বিশেষ সহকারী তানভীর গনির জন্য দাপ্তরিক কক্ষ বরাদ্দ

    ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬