Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: তৌফিকুল ইসলাম

    জুলাই ৩০, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বন্ধু হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে সূর্য, ‘মাকিনকে এখনো খুঁজি’
    জাতীয়

    বন্ধু হারানোর বেদনা বয়ে বেড়াচ্ছে সূর্য, ‘মাকিনকে এখনো খুঁজি’

    By adminজুলাই ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু মুসাব্বির মাকিনকে এক বছর পরও ভুলতে পারেনি সূর্য সময় বিশ্বাস। তার ভাষায়, ‘চোখ বুজলেই এখনো বন্ধুর আর্তনাদ শুনি, ওটা কখনো ভুলতে পারবো না।’

    গত বছরের ২৫ জুলাই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুসাব্বির মাকিন। দুর্ঘটনার সময় একই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল সে এবং সূর্য। এখন সূর্য অষ্টম শ্রেণিতে উঠলেও তার ভাষায়, ‘আমি ক্লাস এইটে, কিন্তু মাকিনের জীবন ক্লাস সেভেনেই থেমে গেছে।’

    রোববার (১৯ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে কথা বলতে গিয়ে সূর্য জানায়, স্কুলে এলেই বন্ধু মাকিনের কথা মনে পড়ে।

    ক্লাসে, খেলাধুলায়, এমনকি জন্মদিনের স্মৃতিতেও সে আজও বন্ধুকে খুঁজে বেড়ায়।

    দুর্ঘটনার দিনটির বর্ণনা দিতে গিয়ে সূর্য বলে, হঠাৎ বিকট শব্দ, আগুন ও ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়। পরে লোহার গ্রিল ভেঙে তাকে উদ্ধার করা হয়।

    শারীরিকভাবে অক্ষত থাকলেও সেই দিনের আতঙ্ক ও পাশের কক্ষে আটকে পড়া সহপাঠীদের আর্তনাদ আজও তাকে তাড়া করে ফেরে।

    প্রিয় বন্ধুর মৃত্যুর খবর শুনে অনেক কেঁদেছিল বলে জানিয়ে সূর্য বলে, শেষবারের মতো মাকিনকে আর দেখা হয়নি। এক বছর পেরিয়ে গেলেও সেই শোক ও দুঃসহ স্মৃতি এখনো তার মন থেকে মুছে যায়নি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফিফা র‍্যাংকিংয়ে শীর্ষে স্পেন, ১২ ধাপ এগিয়ে নরওয়ে
    Next Article আরও ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

    Related Posts

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: তৌফিকুল ইসলাম

    জুলাই ৩০, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যে ৫টি ব্যবসায়িক কৌশল কখনো পুরোনো হয় না: তৌফিকুল ইসলাম

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    ২০২৮ সাল পর্যন্ত চিপ সংকটের আশঙ্কা, বড় গ্রাহকদের সঙ্গে স্যামসাংয়ের চুক্তি

    গ্র্যামি বয়কটের ঘোষণা বিটিএসের, জানাল কারণ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬