Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী গ্রেপ্তার
    অপরাধ

    বনশ্রীতে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী গ্রেপ্তার

    By adminজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় হোটেলকর্মী মিলনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

    সোমবার (১২ জানুয়ারি) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি জানান, দক্ষিণ বনশ্রীর নিজ বাসায় সংঘটিত চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যা মামলার সন্দেহভাজন আসামি মিলনকে গ্রেপ্তারকরা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মিলন নিহত নিলির বাবার মালিকানাধীন একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। ঘটনার দিন নিলি বাসায় একা থাকার সুযোগে মিলন তাকে গলাকেটে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

    এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গত শনিবার রাতে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

    এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা নামের একটি বাসা থেকে নিলির মরদেহ উদ্ধার করা হয়। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

    খিলগাঁও থানা সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার নিলি বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়।

    ঘটনার সময় নিলির মা-বাবা ও ভাই গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। বাসায় ছিলেন নিলি ও তার বোন। বিকেলে নিলির বোন জিমে যাওয়ার পর বাসায় ফিরে এসে নিলির গলাকাটা মরদেহ দেখতে পান।

    পুলিশ ও র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার মিলনকে জিজ্ঞাসাবাদ করে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত উদঘাটনের চেষ্টা চলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানালেন তিন পরিকল্পনা
    Next Article নতুন সংযোজন, চালু হচ্ছে ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬