Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, August 2
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা
    অপরাধ

    প্রেম করে চার মাস আগে বিয়ে, নেশার টাকার জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা

    By adminজুন ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রেম করে মাত্র চার মাস আগে ঘর বেঁধেছিলেন মামাতো-ফুপাতো ভাই-বোন। কিন্তু সেই প্রেমকে বিষাদে রূপ দিয়ে নেশার টাকার জন্য স্ত্রী সামিনা আক্তার সাম্মিকে (২০) হত্যা করেছেন স্বামী সুজন (২২)। স্ত্রীকে হত্যার পর সুজন নিজেও নিজের শরীরে চাকু চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

    আজ সোমবার (৮ জুন) ভোর ৫টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তমালতলা এলাকার একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। আজই সুজনের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।

    নিহত সামিনা আক্তার সাম্মি যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া এলাকার শফিয়ার রহমানের মেয়ে। তার স্বামী সুজন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার শান্তিনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। বর্তমানে সুজনকে পুলিশ পাহারায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    নিহতের মামা মোস্তাফিজুর রহমান পিয়াস জানান, পরিবারের অমতে চার মাস আগে প্রেম করে বিয়ে করেন সুজন ও সামিনা। বিয়ের পর সামিনা জানতে পারেন সুজন চরম মাদকাসক্ত। এরপর থেকে নেশার টাকার জন্য প্রায়ই সামিনাকে মারধর করতেন তিনি। এমনকি গত শুক্রবার সুজন নিজের মাকেও ছুরিকাঘাত করে আহত করেছিলেন। একপর্যায়ে ছেলেকে মাদকাসক্তি থেকে ফেরাতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দুই পরিবার যৌথভাবে তাকে মালয়েশিয়া পাঠানোর সিদ্ধান্ত নেয়। আজ সোমবারই তার বিমানে ওঠার কথা ছিল।

    স্থানীয়রা জানান, সোমবার ভোরে মালয়েশিয়া যাওয়ার আগমুহূর্তে নেশার টাকার জন্য সুজন ও সামিনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুজন ধারালো চাকু দিয়ে সামিনাকে এলোপাতাড়ি আঘাত করেন। সামিনার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে স্ত্রীকে হত্যার পর সুজন নিজে নিজের শরীরে চাকু দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।

    এদিকে সুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সামিনার ক্ষুব্ধ স্বজনরা তার ওপর হামলার চেষ্টা চালান। এসময় হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিজ্ঞাসাবাদের জন্য সুজনের বাবা ও মাকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

    যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাসপাতালে আনার আগেই সামিনার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে মর্গে রাখা হয়েছে।

    যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, হত্যাকাণ্ডের এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য সুজনের বাবা-মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছ। সূত্র: এনটিভি

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআদ্-দ্বীন হাসপাতাল আইনের ব্যত্যয় ঘটিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
    Next Article ট্রাফিক পুলিশকে মারধর ও মোবাইল ভাঙচুর, ৩ জনের কারাদণ্ড

    Related Posts

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    আগস্ট ১, ২০২৬

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    আগস্ট ১, ২০২৬

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বগুড়ায় এনসিপি নেতা তানভীরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

    প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক যোগ দেবেন ২৯ অক্টোবর

    বাংলাদেশ থেকে এবার মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি

    বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬