Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    এপ্রিল ১৩, ২০২৬

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার
    বিজ্ঞান ও প্রযুক্তি

    দেশের বাজারে এক্স৬ডি ফাইভ-জি স্মার্টফোন উন্মোচন করেছে অনার

    By adminএপ্রিল ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন এক্স৬ডি ফাইভ-জি উন্মোচন করেছে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। সাশ্রয়ী দামে দ্রুতগতির ইন্টারনেট সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক্স সিরিজের এই প্রথম ফাইভ-জি সুবিধাসম্পন্ন ফোনটি আনা হয়েছে। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৯৯৯ টাকা।

    ফোনটিতে রয়েছে ৫২৬০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতার ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। চার বছরের অ্যান্টি-এজিং প্রযুক্তি থাকায় দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির কর্মক্ষমতা অক্ষুন্ন থাকবে।

    ফাইভ-জি নেটওয়ার্কে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার ও নিরবচ্ছিন্ন ভিডিও দেখার সুবিধা নিশ্চিত করতে এক্স৬ডি ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ সুবিধা রয়েছে ফোনটিতে। র‍্যাম টার্বো প্রযুক্তির মাধ্যমে এটি বাড়িয়ে মোট ৮ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে। পাশাপাশি অতিরিক্ত মেমোরির জন্য রাখা হয়েছে আলাদা মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত কার্ড ব্যবহার করা যাবে।

    স্পষ্ট ও নিখুঁত ছবি ধারণের জন্য ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার প্রধান ক্যামেরা যুক্ত করা হয়েছে এতে। ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি, যা অ্যান্ড্রয়েড ১৬–এর ওপর ভিত্তি করে তৈরি।

    এ প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও ‘এই ফোনের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কাছে ফাইভ-জি প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই আমরা। একই সঙ্গে দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা যুক্ত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা দীর্ঘ সময় নির্বিঘ্নে আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে পারেন,’ বলেন অনারের বাংলাদেশ প্রধান ল্যাং গুও।

    ওশান সায়ান ও মিডনাইট ব্ল্যাক -এই দুটি রঙে পাওয়া যাচ্ছে ফোনটি। দেশের সব অনুমোদিত অনার বিক্রয়কেন্দ্রে এখন এটি পাওয়া যাচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে, তফসিল ৮ এপ্রিল
    Next Article আমলাতন্ত্রই এখনো নীতিনির্ধারণে প্রভাবশালী: টিআইবি

    Related Posts

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    এপ্রিল ১৩, ২০২৬

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    এপ্রিল ১৩, ২০২৬

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ

    এপ্রিল ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ১০০ টাকা রিচার্জে সেবা মাত্র ৬২ টাকার, কর কমাতে উদ্যোগ নিচ্ছে সরকার

    দেশের বর্তমান দুর্যোগের দায় বিএনপির-নাহিদ ইসলামের অভিযোগ

    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের সহযোগিতা চাইল বাংলাদেশ

    গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫