Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, April 16
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দরপতনে সপ্তাহ শেষ, কমেছে ডিএসইর বাজার মূলধন
    বিজনেস

    দরপতনে সপ্তাহ শেষ, কমেছে ডিএসইর বাজার মূলধন

    By adminএপ্রিল ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দরপতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহজুড়ে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন মূল্যসূচক বেড়েছে। তবে যে সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, তার প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের দাম কমেছে।

    সপ্তাহজুড়ে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২২০টির। এছাড়া ২৯টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত রয়েছে।

    এতে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা।

    তবে বাজার মূলধন কমলেও বেড়েছে মূল্যসূচক। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহজুড়ে বেড়েছে ৩৭ দশমিক ৯৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ। পাশাপাশি ডিএসই-৩০ সূচক বেড়েছে ২১ দশমিক ৮৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ৩ দশমিক ৬০ পয়েন্ট।

    গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৬৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় সামান্য বেশি।

    লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যার দৈনিক গড় লেনদেন হয়েছে প্রায় ২৬ কোটি ৯৬ লাখ টাকা। দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড এবং তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।

    এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল বিল্ডিং, টেকনো ড্রাগস, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং জিকিউ বলপেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী
    Next Article ৫০ হাজার লিটার তেল মজুদ, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

    Related Posts

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    এপ্রিল ১৫, ২০২৬

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    এপ্রিল ১৫, ২০২৬

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    এপ্রিল ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত ’

    ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

    ই-হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ, শুরুতে পাচ্ছেন ৫ জেলার মানুষ

    হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫