Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, May 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা-১৭ আসনে এক কেন্দ্রে উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
    জাতীয়

    ঢাকা-১৭ আসনে এক কেন্দ্রে উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।

    মফিজুল ইসলাম নামের এক এজেন্ট অভিযোগ করেন, সকাল থেকেই একটি পক্ষ পরিকল্পিতভাবে কেন্দ্রে প্রভাব সৃষ্টি করেছে। তার দাবি, কেন্দ্রের ভেতরে বিএনপির চারজন এজেন্ট অবস্থান করলেও এ বিষয়ে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা কোনো ব্যবস্থা নেননি। পরে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্টদের বের করে দেওয়া হয়। পুলিশ ও সেনাবাহিনীকে অবহিত করার পর তারা এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।

    তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রের ১০০ গজের মধ্যে বিএনপির বুথ রয়েছে, যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল।

    অভিযোগের বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। কেউ যদি এ ধরনের অভিযোগ করে থাকেন, তা সঠিক নয়। এখানে আইনের বাইরে কোনো কাজ হচ্ছে না। আমি নিয়মিত মনিটরিং করছি। ভোটের পরিস্থিতি অনেক ভালো।’

    কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দিচ্ছে একটি দলের কর্মীরা: জামায়াত
    Next Article সকাল শান্ত, দুপুরে উৎসবমুখর ভিড় ভোটকেন্দ্রে, দীর্ঘ সারি

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫