Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

    মে ৯, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, May 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সকাল শান্ত, দুপুরে উৎসবমুখর ভিড় ভোটকেন্দ্রে, দীর্ঘ সারি
    জাতীয়

    সকাল শান্ত, দুপুরে উৎসবমুখর ভিড় ভোটকেন্দ্রে, দীর্ঘ সারি

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হলেও সকালে উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে দুপুর গড়ানোর পর রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখা গেছে। অনেক কেন্দ্রে তৈরি হয়েছে দীর্ঘ সারি।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ ও ১৮ আসনের বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন, উত্তরা গার্লস হাইস্কুল, রাজউক উত্তরা মডেল কলেজসহ বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা যায়।

    সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার পর থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা কেন্দ্রমুখী হন। কোথাও কোথাও ভোট দিতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

    মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রে ভোট দিতে আসা আফসানা খানম বলেন, ‘সকালে সাংসারিক কাজ থাকায় দুপুরে ভোট দিতে এসেছি। লাইনে একটু ভিড় আছে, তবে পরিবেশ শান্ত।’

    উত্তরা গার্লস হাইস্কুল কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইনে ভোটগ্রহণের ব্যবস্থা দেখা গেছে। রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রেও দুপুরের পর ভোটার উপস্থিতি বেড়ে যায়। ভোটারদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা, তবে কোথাও বিশৃঙ্খলার চিত্র চোখে পড়েনি। প্রায় সব কেন্দ্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেছে। কেন্দ্রের প্রবেশ ও বের হওয়ার পথে নজরদারি জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

    মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আজিজুল আলম মৃধা বলেন, ‘সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে তুলনামূলক কম থাকলেও দুপুরে ভোটারের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। সব মিলিয়ে নির্বাচন ভালোভাবে চলছে।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকা-১৭ আসনে এক কেন্দ্রে উত্তেজনা, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
    Next Article দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৪৮ শতাংশ: ইসি সচিব

    Related Posts

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

    মে ৯, ২০২৬

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    রাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫