Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    আগস্ট ৪, ২০২৬

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ
    জাতীয়

    চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। সংশোধিত রুটিন অনুযায়ী, স্থগিত লিখিত পরীক্ষা আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।

    মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি প্রকাশ করা হয়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করবে।

    নতুন সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এ ছাড়া ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্র পরীক্ষা নেওয়া হবে।

    সূচি অনুযায়ী, ২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

    পরবর্তী সময়ে ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

    এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

    পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা আগামী ৭ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।

    এদিকে ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতথ্য চুরি ও অনলাইন অপরাধ ঠেকাতে জাতীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম চালু
    Next Article শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার

    Related Posts

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    আগস্ট ৪, ২০২৬

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে কী পরিচয়ে আমন্ত্রণ, জানাল ভারত

    সাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬