Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে বলব না: বিটিটিএলএমইএ সভাপতি
    বিজনেস

    ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে বলব না: বিটিটিএলএমইএ সভাপতি

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রাক-বাজেট আলোচনায় ঘুষ ও দুর্নীতি বন্ধের ওপর জোর দিয়ে বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) সভাপতি শাহাদাত হোসেন বলেছেন, ঘুষ-দুর্নীতি বন্ধ করা গেলে ব্যবসায়ীরা আর শুল্ক-কর কমানোর দাবি তুলবেন না।

    রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

    আলোচনায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, ‘শুধু কর কমানোর দাবি করলে রাজস্ব আসবে কীভাববে বিষয়েও মতামত দেওয়া প্রয়োজন।’ জবাবে শাহাদাত হোসেন বলেন, ‘আগে ঘুষ-দুর্নীতি বন্ধ করেন, কোনো দিন শুল্ক-কর কমাতে বলব না। যা চাইবেন, তা-ই দেব-কোনো প্রশ্ন করব না।’

    তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরে কর্মকর্তাদের কার্যক্রমে নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে ব্যবসায়ীদের অভিযোগ কমে যাবে।

    পোশাক ও টেক্সটাইল খাতের সক্ষমতা বাড়াতে নগদ সহায়তার ওপর ১০ শতাংশ আয়কর কর্তন অব্যাহতির দাবি জানান তিনি। তার ভাষায়, ‘শিল্প টিকিয়ে রাখতে যে সহায়তা দেওয়া হয়, তার ওপর কর আরোপ যুক্তিযুক্ত নয়।’

    অন্যদিকে সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর পক্ষ থেকে টেক্সটাইল শিল্পে ব্যবহৃত তুলার ওপর ১ শতাংশ উৎসে কর প্রত্যাহার করে শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি সুতা সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ০.৫ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়। প্রাক-বাজেট এ আলোচনায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিবিএ)-এর নেতারাও অংশ নেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে শিক্ষকের নাম; হেফাজতে ২ জন
    Next Article ঢাকা ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন এস এম আব্দুল্লাহ-হিল কাফি

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬