Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঢাকা ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন এস এম আব্দুল্লাহ-হিল কাফি
    ব্যাংক ও বীমা

    ঢাকা ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন এস এম আব্দুল্লাহ-হিল কাফি

    By adminএপ্রিল ২৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এস এম আব্দুল্লাহ-হিল কাফি।

    তিনি ২০১৫ সালে ঢাকা ব্যাংকে যোগ দেন এবং ব্যাংকিং সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স (জিআরসি) ও কেন্দ্রীয় ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছেন।

    কর্মজীবনের শুরুতে ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংক-এ সহকারী পরিচালক হিসেবে যোগ দেন কাফি। সেখানে পল্লী ঋণ ব্যবস্থাপনা, ব্যাংকিং তদারকি, প্রত্যক্ষ ও পোর্টফোলিও বৈদেশিক বিনিয়োগ এবং ট্রানজেকশনাল ব্যাংকিং নীতিনির্ধারণ ও তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    পরবর্তীতে তিনি সিটি ব্যাংক এন.এ. এবং এইচএসবিসি বাংলাদেশ-এ অপারেশনাল রিস্ক অ্যান্ড ইন্টারনাল কন্ট্রোল (ওআরআইসি) বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো প্রবর্তন ও পরিচালনা এবং মানি লন্ডারিং ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

    পরে এইচএসবিসি বাংলাদেশে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে রিস্ক-ভিত্তিক অডিট প্রবর্তনে ভূমিকা রাখেন তিনি।

    ঢাকা ব্যাংকে যোগদানের পর থেকে তিনি অভ্যন্তরীণ নিরীক্ষা, নিয়ন্ত্রণ ও শক্তিশালী কমপ্লায়েন্স সংস্কৃতি প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে আসছেন, যা ব্যাংকের গভর্নেন্স ও ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোকে আরও সুদৃঢ় করেছে।

    শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

    নতুন দায়িত্বে তিনি ব্যাংকের সুশাসন, নিয়ন্ত্রক পরিপালন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে বলব না: বিটিটিএলএমইএ সভাপতি
    Next Article বাবা আর্থিক কেলেঙ্কারিতে জেলে, নিজেকে জড়াতে চান না নায়িকা পূজা চেরি—————————–

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬