Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
    রাজনীতি

    ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

    By adminজানুয়ারি ৬, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু হয়েছে।

    আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগের হাদি চত্বর থেকে পদযাত্রাটি শুরু করে ইনকিলাব মঞ্চ।

    পদযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব-সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড়, রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর-১০, উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে সন্ধ্যায় পুনরায় শাহবাগের হাদি চত্বরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

    কর্মসূচিতে ১০টি পিকআপে করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে ‘Justice For Hadi’ ও ‘মার্চ ফর ইনসাফ’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। পাশাপাশি ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল-সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’-এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

    ইনকিলাব মঞ্চের চার দফা দাবির মধ্যে রয়েছে-খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনে সহায়তাকারী, পলায়নে সহযোগী ও আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করা।

    এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান
    Next Article দীর্ঘ জীবন নয়, আনন্দময় জীবনই আসল: বার্ধক্য নিয়ে ডা. কেরি বার্নাইটের ভাবনা

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫