Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব তলব দুদকের
    বিনোদন

    অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব তলব দুদকের

    By adminজানুয়ারি ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী করসহ তিনজনের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্য দুজন হলেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী শাহরিয়ার করিম ভূঁইয়া এবং বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম।

    রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, এনফোর্সমেন্ট অভিযানে প্রাপ্ত তথ্য ও নথিপত্র পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ ও দায়-দেনার হিসাব দাখিল না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

    দুদকের তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ভূঁইয়া আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ–আলফা আই প্রোডাকশনের সহপ্রতিষ্ঠাতা। বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ গাউসুল আলম আগে গ্রে এডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী ছিলেন। বর্তমানে তিনি ট্রান্সকম গ্রুপের বিজ্ঞাপনী প্রতিষ্ঠান ডট বার্থের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    অন্যদিকে, মডেল ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হন।

    দুদক জানায়, গত ২৮ ডিসেম্বর আলফা আই প্রোডাকশনের বিরুদ্ধে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। চলচ্চিত্র নির্মাণের আড়ালে অবৈধ অর্থ লেনদেন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর, আয় গোপন, কর ফাঁকি ও মানিলন্ডারিংয়ের অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিষ্ঠানটির কার্যালয় সরেজমিনে পরিদর্শন করে বিভিন্ন নথিপত্র যাচাই করা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। একই সঙ্গে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করা হয়।

    দুদকের ভাষ্য, এসব তথ্য ও নথিপত্র পর্যালোচনার পর এনফোর্সমেন্ট টিম কমিশনে একটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের ভিত্তিতেই সংশ্লিষ্ট তিন ব্যক্তির সম্পদ ও দায়-দেনার হিসাব তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৩০ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা বন্ধ
    Next Article জাতীয় ডাটা সেন্টারের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি

    Related Posts

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    কলকাতায় হেনস্তার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিম

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬