Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৯ পয়েন্টে এগিয়ে শিরোপার পথে আর্সেনাল, শীর্ষ চারে ম্যানইউ
    খেলা

    ৯ পয়েন্টে এগিয়ে শিরোপার পথে আর্সেনাল, শীর্ষ চারে ম্যানইউ

    By adminফেব্রুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে শক্ত অবস্থান আরও পোক্ত করেছে আর্সেনাল। শনিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে সান্ডারল্যান্ডকে ৩–০ গোলে হারিয়ে শীর্ষে থাকা গানাররা নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে গেছে।

    ম্যাচে আর্সেনালের হয়ে জোড়া গোল করেন সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গ্যোকেরেস। অন্যদিকে টানা চতুর্থ জয় তুলে নিয়ে শীর্ষ চারে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

    পুরো ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করলেও প্রথম গোল পেতে আর্সেনালকে অপেক্ষা করতে হয় ৪২তম মিনিট পর্যন্ত। মার্টিন সুবিমেন্দির নিচু ও জোরালো শট পোস্টের ভেতর দিয়ে জালে জড়ালে এগিয়ে যায় মিকেল আর্তেতার দল।

    দ্বিতীয়ার্ধে ৬৬তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যোকেরেস। ইনজুরি সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির বাড়ানো বল থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

    নতুন বছরের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রিমিয়ার লিগে কোনো খেলোয়াড়ই গ্যোকেরেসের চেয়ে বেশি গোল করতে পারেননি। তার গোলসংখ্যা এখন ছয়। ম্যাচ শেষে ফরোয়ার্ডটির মানসিক দৃঢ়তার প্রশংসা করেন কোচ মিকেল আর্তেতা।

    ২৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৫৬। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির সংগ্রহ ৪৭ পয়েন্ট। রোববার লিভারপুলের মাঠে খেলবে পেপ গার্দিওলার দল।

    শীর্ষ চারে ম্যানচেস্টার ইউনাইটেড
    অন্য ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা চতুর্থ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পারকে ২–০ গোলে হারিয়ে তারা উঠে এসেছে শীর্ষ চারে।

    ম্যাচের তিন-চতুর্থাংশ সময় ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয় টটেনহ্যাম। ক্যাসেমিরোর ওপর বাজে ট্যাকলের জন্য লাল কার্ড দেখেন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো। বহিষ্কারের ১০ মিনিট পর কর্নার থেকে নেওয়া সেট-পিসে ব্রায়ান এমবুয়েমো ইউনাইটেডকে এগিয়ে দেন। পরে ব্যবধান ধরে রাখে সফরকারীরা।

    বর্তমানে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড।

    অন্য ম্যাচের চিত্র

    তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার শিরোপা স্বপ্ন আরও ধাক্কা খেয়েছে। বোর্নমাউথের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে তারা। চেলসি ম্যাচে কোল পামারের হ্যাটট্রিকে উলভারহ্যাম্পটনের মাঠে ৩–১ গোলের জয় পেয়েছে লন্ডনের ক্লাবটি। তিন গোলের মধ্যে দুটি আসে পেনাল্টি থেকে।

    রেলিগেশন লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ক্রিসেনসিও সামারভিল ও তাতি কাস্তেয়ানোসের গোলে বার্নলির মাঠে ২–০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এই হারে টিকে থাকার লড়াইয়ে বার্নলির অবস্থান আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। ফুলহ্যামের বিপক্ষে শেষ মুহূর্তে দুই গোল করে ২–১ ব্যবধানে জয় পেয়েছে এভারটন। এই জয়ে তারা উঠে এসেছে লিগের সপ্তম স্থানে।

    এমিরেটস স্টেডিয়ামে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্সেনাল সমর্থকরা। ২০০৪ সালের পর প্রথমবার লিগ শিরোপা জয়ের স্বপ্ন যে এবার বাস্তবে রূপ নিতে পারে—এ বিশ্বাসই ফুটে ওঠে তাদের উদযাপনে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
    Next Article দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একটানা পাঁচ দিনের ছুটি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫