Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    জুলাই ৩০, ২০২৬

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২০ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ নভেম্বর
    আন্তর্জাতিক

    ২০ বছর পর ফিলিস্তিনে নির্বাচনের ঘোষণা, ভোট ২৮ নভেম্বর

    By adminজুলাই ১০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ ২০ বছর পর ফিলিস্তিনে সাধারণ (আইনসভা) নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) জারি করা এক প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

    ঘোষণা অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে একযোগে আইনসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হলে এটি হবে ২০০৬ সালের পর ফিলিস্তিনিদের প্রথম সাধারণ নির্বাচন।

    ফিলিস্তিনে সর্বশেষ আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৬ সালে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হামাস। এরপর দুই দলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে।

    ২০০৭ সালে সংঘাতের পর হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকে পশ্চিম তীর ফাতাহ-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজা হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।

    আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি কর্তৃপক্ষের শাসনব্যবস্থায় সংস্কার এবং গণতান্ত্রিক বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে মাহমুদ আব্বাসের ওপর নির্বাচনের চাপ দিয়ে আসছিল।

    তবে বিশ্লেষকদের মতে, বর্তমান যুদ্ধ পরিস্থিতি, ফাতাহ-হামাসের রাজনৈতিক বিভাজন এবং পূর্ব জেরুজালেমে ভোট আয়োজনের বিষয়ে ইসরায়েলের অবস্থান—এসব কারণে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
    Next Article মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

    Related Posts

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬

    বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

    জুলাই ৩০, ২০২৬

    গাজা যুদ্ধের প্রভাব, একের পর এক আত্মহত্যা করছেন ইসরায়েলি সেনারা

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি: স্বরাষ্ট্রমন্ত্রী

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬