Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২ কোটি টাকা চাঁদা না পেয়ে আইএসপি অফিসে হামলা-ভাঙচুর, লুট ৩৫ লাখ টাকা
    বিজ্ঞান ও প্রযুক্তি

    ২ কোটি টাকা চাঁদা না পেয়ে আইএসপি অফিসে হামলা-ভাঙচুর, লুট ৩৫ লাখ টাকা

    By adminজুলাই ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চট্টগ্রাম নগরে দুই কোটি টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ীকে ফোনে হুমকি দিয়ে এক ব্যক্তি নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দিয়ে বলেন, ‘অনেক ব্যবসা করছেন, এখন থেকে আমরা ব্যবসা করবো।’

    সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে এ ঘটনা ঘটে।

    পুলিশ জানিয়েছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    প্রতিষ্ঠানটির মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, ঘটনার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন পরিচয়ে ফোন করে ব্যবসা চালিয়ে যেতে একালীন দুই কোটি টাকা এবং পরে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

    তিনি আরও বলেন, ফোনে ইমন নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কমিশনারের কাছে তার পরিচয় জানতে বলেছিলেন। পাশাপাশি চাঁদা না দেওয়ায় অন্য এক ব্যবসায়ীর বাসায় গুলি চালানোর ঘটনাও উল্লেখ করে ভয়ভীতি দেখানো হয়।

    ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির জানান, ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল অফিসে ঢুকে কম্পিউটার, মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে। কর্মীদের বেতন দেওয়ার জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

    ঘটনার সিসিটিভি ফুটেজে দেশীয় অস্ত্রধারী হামলাকারীদের অফিসে ব্যাপক ভাঙচুর চালাতে দেখা গেছে। একজনকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি ভাঙতে দেখা যায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শনও করা হয়।

    ঘটনার পর এলাকায় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    কে এই ডেভিড ইমন?

    পুলিশের তথ্য অনুযায়ী, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের বাসিন্দা। তিনি ২০২৫ সালের বাকলিয়ার জোড়া হত্যা এবং পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলার আসামি।

    আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর হয়ে চট্টগ্রামে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। বর্তমানে সাজ্জাদ আলীর নেটওয়ার্কে মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান নেতৃত্ব দিচ্ছেন বলেও পুলিশের দাবি। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাবিতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্টার্টআপ কর্মসূচির উদ্বোধন
    Next Article টানা তৃতীয় রাতের হামলার মাঝেও ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

    Related Posts

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    দুর্বল ব্যাংক পুনর্গঠনে ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬