Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, ল্যাবে নিশ্চিত ৯
    জাতীয়

    ১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, ল্যাবে নিশ্চিত ৯

    By adminএপ্রিল ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশে গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ৯ শিশুর মৃত্যু হামের কারণে নিশ্চিত হয়েছে।

    শুক্রবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে মোট ৫ হাজার ৭৯২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৭৭১ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে।

    ২৪ ঘণ্টায় ভর্তি ৯৪৭ শিশু

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪৭ শিশু হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১৮ জন ঢাকা বিভাগ-এ পাওয়া গেছে।

    এছাড়া রাজশাহী বিভাগে ৮ জন, খুলনা ও সিলেটে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন এবং বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ময়মনসিংহ বিভাগে নতুন কোনো আক্রান্ত পাওয়া যায়নি।

    উপসর্গ ও বিস্তার

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের জীবাণু শরীরে প্রবেশের ১০-১৪ দিনের মধ্যে উপসর্গ দেখা দেয়। প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে সর্দি, কাশি, তীব্র জ্বর, চোখ লাল হওয়া ও পানি পড়া এবং মুখের ভেতরে সাদা দাগ (কপ্লিক স্পট)।

    পরবর্তীতে ত্বকে লাল ফুসকুড়ি বা র‍্যাশ দেখা যায়, যা প্রথমে মুখ ও গলা থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে।

    পরিস্থিতি পর্যবেক্ষণে কর্তৃপক্ষ

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, অধিকাংশ রোগী ৭-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং শরীরে দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে শিশুদের ক্ষেত্রে জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাজেটকে ঘিরে পুঁজিবাজারে কর সংস্কারের প্রস্তাব ডিবিএর
    Next Article ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

    Related Posts

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    জুন ৫, ২০২৬

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    জুন ৫, ২০২৬

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    জুন ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২

    একসঙ্গে দুই দায়িত্ব পালনে সমস্যা দেখছেন না: খলিলুর রহমান

    পুঁজিবাজারে কারসাজি ও ইনসাইডার ট্রেডিংয়ে তাৎক্ষণিক ব্যবস্থা, কঠোর বার্তা বিএসইসি চেয়ারম্যানের

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫