আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিতদের শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি চলছে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।
ম্যাংগোটিভি /আরএইচ
